হাম্বালি ফিকহের প্রখ্যাত বিদ্বান শাইখুল ইসলাম ইমাম মুহাম্মাদ বিন আব্দুল ওয়াহহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ (মৃত: ১২০৬ হি.) ‘মাসায়িলুল জাহিলিয়্যা’ কিতাবে জাহেলি মতবাদের বিবরণ দিতে গিয়ে বলেছেন, الخامسة والخمسون: التعصب للمذهب “পঞ্চপঞ্চাশত্তম মতবাদ : মাজহাবের প্রতি গোঁড়ামি।” [মাসায়িলুল জাহিলিয়্যা (শাইখ ফাওযানের ব্যাখ্যা-সহ), পৃষ্ঠা: ১৮২-১৮৩]
উক্ত বইয়ের অন্যতম ব্যাখ্যাকার হলেন হানাফি ফিকহের মহান পণ্ডিত ইমাম মাহমুদ শুকরি আল-আলুসি আল-হানাফি রাহিমাহুল্লাহ (মৃত: ১৩৪২ হি.)। তিনিও ‘মাজহাবি গোঁড়ামি’ কথাটি সাব্যস্ত করেছেন। [দেখুন: ফাসলুল খিতাব ফি শারহি মাসায়িলিল জাহিলিয়্যা, পৃষ্ঠা: ৯৯]
মালিকি ফিকহের মহান বিদ্বান ইমাম শাতিবি রাহিমাহুল্লাহ (মৃত: ৭৯০ হি.) মাজহাবি গোঁড়ামির অস্তিত্ব সাব্যস্ত করেছেন এবং এই গোঁড়ামি থেকে দূরে থাকতে বলেছেন। [দেখুন: আল-মুওয়াফাকাত, খণ্ড: ১; পৃষ্ঠা: ১২৪]
শাফিয়ি ফিকহের বিখ্যাত বিদ্বান ইমাম তাজুদ্দিন সুবকি (মৃত: ৭৭১ হি.) ‘মাজহাবি গোঁড়ামি’ বলে একটা বিষয় যে বাস্তবেই আছে, সেটা সাব্যস্ত করেছেন। [দেখুন: সুবকি কৃত কায়িদাতুন ফিল জারহি ওয়াত তাদিল, পৃষ্ঠা: ১৯, ৩০]
সুবকির সেই বক্তব্য আবার বর্ণনা করেছেন প্রথিতনামা হানাফি বিদ্বান শাইখ আবুল হাসানাত লক্ষ্ণৌবি রাহিমাহুল্লাহ (মৃত: ১৩০৪ হি.)। [দেখুন: আর-রাফউ ওয়াত তাকমিল ফিল জারহি ওয়াত তাদিল, পৃষ্ঠা: ৪২৯]
ইমাম ইবনু বায ও ইমাম ইবনু উসাইমিনের মানহানকারী অজ্ঞ মুফতিদের কাছ থেকে এরকম লোক-হাসানো জোকারমার্কা আলাপ ছাড়া আমরা আর কী আশা করতে পারি?
আরেকটা কথা যুক্ত করি। বিখ্যাত তাবে তাবেয়ি বিদ্বান ইমাম ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ (মৃত: ১৮৭ হি.) গোঁড়া হানাফিদের সমালোচনা করে বলেছিলেন, إنَّ هَؤُلاءِ أُشْرِبَتْ قُلُوبُهُمْ حُبَّ أبِي حَنِيفَةَ وأفْرَطُوا فِيهِ حَتّى لا يَرَوْنَ أنَّ أحَدًا كانَ أعْلَمَ مِنهُ “নিশ্চয় এরা এমন একটি সম্প্রদায়, যাদের অন্তরে আবু-হানিফাপ্রীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এরা আবু হানিফার ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে। এমনকি এরা মনে করে, আবু হানিফার চেয়ে জ্ঞানী আর কেউ নেই।” [দেখুন: হিলয়াতুল আউলিয়া, খণ্ড: ৬; পৃষ্ঠা: ৩৫৮]
মাজহাবি গোঁড়ামি সেই সালাফদের যুগ থেকে চলে আসছে বলেই ইমাম ফুদাইল এই মন্তব্যটি করেছিলেন। বর্তমানে এরকম গোঁড়াদের সংখ্যা কতইনা বেশি!